1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

সুষ্ঠু নির্বাচন কত প্রকার জানুয়ারিতে দেখিয়ে দেব : তাপস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী ২০২৪ সালের জানুয়ারিতে তা দেখিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১২ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শেখ তাপস বলেন, ‘আজকে ঢাকা ফুঁসে উঠেছে। আমরা আর কোনো নৈরাজ্য বরদাশত করব না। আজকে থেকে আমরা আর ঘরে যাব না। ৭১ সালে মানুষ যেমন রণাঙ্গনে গেছে, তেমনি আমরা রাজপথে থাকব।’

তাপস বলেন, ‘বাংলাদেশের একমাত্র কাণ্ডারি শেখ হাসিনা। তার নেতৃত্বে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ঢাকাসহ সারা দেশে দুর্গ গড়ে তোলা হবে। বিএনপির নৈরাজ্য প্রতিহত করা হবে।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com