1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

ডেঙ্গু রোধে ডিএনসিসির ঝটিকা অভিযান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে মাসব্যাপী বিশেষ অভিযান চলছে। সোমবার ডিএনসিসির আওতাধীন কারওয়ান বাজার এলাকায় তৃতীয় দিনের মত ডেঙ্গু বিরোধী মশক নিধন ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের তৃতীয় দিনে ডিএনসিসির দশটি অঞ্চলের, সবগুলোতে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেছেন, গেল দুদিনের অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় তেত্রিশটি (৩৩) মামলায় মোট ২১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও চারটি নিয়মিত মামলাও করা হয়।

তৃতীয় দিনের কারওয়ান বাজার এলাকায় মশক নিধন ঝটিকা অভিযানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিন কারওয়ান বাজারসহ বিভিন্ন ওয়ার্ডের ডেঙ্গু বিরোধী ঝটিকা অভিযান পরিদর্শন করেন তিনি।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এসএম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com