1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার

বিএনপির এক দফার ঘোষণা ১২ জুলাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে আগামী ১২ জুলাই ‘এক দফা’র ঘোষণা দেবে বিএনপি। যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব জোট ও দল পৃথক মঞ্চ থেকে এ ঘোষণা দিয়ে নতুন কর্মসূচিতে যাবে। গতকাল শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত জানানো হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, ১২ জুলাই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের জমায়েত করে এক দফার কর্মসূচি ঘোষণা করা হবে।

দলের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের মধ্যে এক দফার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গেও দলটির বৈঠক হতে পারে।

এই বৈঠকে বিএনপি যাতে তাদের দাবি ও কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরতে পারে সে জন্য আগেই এক দফার ঘোষণা দেওয়া হচ্ছে।

জেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে তাৎক্ষণিক তাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকের কথা জানানো হয়। সিলেটে তারুণ্যের সমাবেশে অংশ নিতে ততক্ষণে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সেখানে অবস্থান করছিলেন। বৈঠকের খবর পেয়ে সিলেট থেকে এসে নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, প্রায় এক ঘণ্টার বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেলা ও অঙ্গসংগঠনের একজন শীর্ষ নেতা বক্তব্য দেন। বৈঠকে বিএনপির শীর্ষ নেতা বলেন, কর্মসূচিতে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিতে সবার নজর দিতে হবে।

এদিকে রাতে সাড়ে ৮টায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায়, সমমনাদের নিয়ে এক মঞ্চে এক দফা ঘোষণা দেওয়া হবে না। এ নিয়ে মতবিরোধ থাকলেও পৃথক মঞ্চ থেকে ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়।

জানা গেছে, সমমনাদের প্রস্তাবে হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন, ঘেরাওসহ লাগাতার নানা কর্মসূচির প্রস্তাব রয়েছে।

তবে বিএনপি হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচিতে যেতে চায় না। অহিংস কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করতে চায় দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com