1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

জুড়ীতে একাধিক কালভার্ট নির্মানে অনিয়ম বিভিন্ন স্থানে ফাটল ঝুকিপূর্ণ কালভার্ট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫৬৪ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম বেলাগঁও গ্রামে তৈমুছ মিয়ার বাড়ির পাশের রাস্তায় পানি নিস্কাশন কালভার্ট নির্মান করা হয়েছে। জানা গেছে কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে ঐ নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ফাটল দেখা যায়। সরেজমিনে দেখা যায়, কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ একাধিক স্থানে ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে একাধিক স্থানে প্লাস্টার করা হয় নাই। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী ও সার্ভেয়ার কে ম্যানেজ করে ঐ ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছা মাফিক এতো নিম্ন মানের কাজ করেছে যার ফলে ঐ কালভার্টটি নির্মাণে বছর পেরোনোর আগেই ফাটল দেখা যাচ্ছে। এ ব্যাপারে জানতে  চাইলে মুঠোফোনে কথা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুস ছাত্তার কন্ট্রাকশন এর সাথে, তিনি এ প্রতিবেদককে বলেন সংবাদ প্রকাশ না করার জন্য। এছাড়াও একই উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্না চা বাগানে শিব চরনের বাড়ির সামনের রাস্তায় পানি নিস্কাশন কালভার্ট নির্মান করা হয়েছে। জানা যায় কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ফাটল দেখা যায়। সরেজমিনে দেখা গেছে ,কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ বিভিন্ন স্থানে ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে। এ ব্যাপারে জানতে  চাইলে মুঠোফোনে কথা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান সনজিৎ দাস এর সাথে তিনি এ প্রতিবেদককে বলেন কালভার্টটি মেরামত করবেন। এছাড়াও একই উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর বাবু দাশের বাড়ীর সম্মুখে পানি নিস্কাশন কালভার্ট নির্মান করা হয়েছে। জানা যায় কাজ শেষ হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ পর্যায়ে ফাটল দেখা যায়। সরেজমিনে দেখা গেছে , কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ বিভিন্ন স্থানে ফাটল এবং ঢালাই ছোটে যাচ্ছে। এ ব্যাপারে জানতে  চাইলে মুঠোফোনে কথা হয়, ঠিকাদারী প্রতিষ্ঠান জে গ্রুপ প্রোপাইটর জমশেদুল ইসলাম এর সাথে, তিনি এ প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। ২০২১-২২ অর্থ বছরের এডিপি’র তালিকাভুক্ত রাজস্বের কাজ। এ ব্যাপারে যোগাযোগ করলে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) জুড়ী উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ বলেন কালভার্ট নির্মানের সময় তিনি ছিলেন’না। সাবেক উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মতিন তিনি বলেন কালভার্ট এ ফাটল এটা কম কিউরিং এর জন্য হতে পারে। জুড়ী উপজেলা এলজিইডি সার্ভেয়ার সালাহ উদ্দিন কালভার্ট গুলোর ফাইনাল বিল দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com