1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

তামিমের অবসর ঘোষণার জন্য প্রস্তুত ছিল না বিসিবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৪১ বার দেখা হয়েছে

তামিমের হঠাৎ বিদায়ের বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। কারণ তাকেই অধিনায়ক রেখে চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা করেছিল হাতুরুসিং বাহিনী।

সব পরিকল্পনায় যেন জল ঢেলে দিল তামিমের অবসর। এবার হয়তো নতুন করে ছক আঁকতে হবে প্রধান কোচ হাথুরুসিং।

দেশ সেরা ওপেনার ও অধিনায়কের এমন বিদায়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের ঘোষণায় বিস্মিত হয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা একদমই অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।‘

তামিম ইচ্ছা করলে আরো দুই বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন বলে মন্তব্য করেছেন জালাল ইউনুস। অবসর ভাঙার জন্য বিসিবি অনুরোধ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তামিম ইকবাল। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি।

পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর আন্তর্জাতিক ক্রিকেট থেকে। সবাইকে ধন্যবাদ জানানো প্রয়োজন।’

নিজের বাবার স্বপ্ন পূরণের জন্যই ক্রিকেট খেলেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এর পরই কান্নায় ভেঙে পড়েন তিনি।’

সাংবাদিকদের উদ্দেশে তামিম এ সময় বলেন, ‘অনুরোধ করব, যারা সামনে ক্রিকেট খেলবেন। তাদের নিয়ে লেখবেন। তবে বাউন্ডারিটা যেন থাকে।’

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যাঁরা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com