1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি বাবলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা।

শুক্রবার (৩০ জুন) বিকেলে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ ।

জানা গেছে, নিজ নির্বাচনী এলাকা কদমতলীতে জুমার নামাজ আদায় করেন বাবলা। এরপর স্থানীয়দের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেন। পরে গুলশানে নিজ বাসায় ফেরার পথে শ্যামপুরের পোস্তগোলায় উল্টো দিকে থেকে আসা একটি পিকআপ বাবলার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িতে বসে থাকা আবু হোসেন বাবলা ডান হাত ও ঘাড়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাবলাকে ৭ দিন বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে এমপি বাবলার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সচিব সুজন দে জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ৭ দিনের বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সৈয়দ আবু হোসেন বাবলার গাড়িকে ধাক্কা দেওয়া পিকআপের চালক ও চালকের সহকারীকে সিরাজদিখান থেকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান সুজন দে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com