1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছয় মুসলিম দেশে ২৬ হাজার বোমা মেরেছেন ওবামা, দাবি ভারতের অর্থমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

তিনি বলেন, “এই ওবামা ছয়টি মুসলিম দেশে বোমা হামলা চালিয়েছেন।”

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় গত বৃহস্পতিবার বারাক ওবামা মন্তব্য করে বলেন- ভারত যদি মুসলিমসহ তার সংখ্যালঘু নাগরিকদের রক্ষা করতে না পারে, তাহলে সে দেশের টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এরই প্রতিক্রিয়ায় ওবামাকে এক হাত নেন নির্মলা সীতারামন।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মুসলিমদের হয়ে কথা বলা এই ওবামাও কিন্তু ৬টি মুসলিমপ্রধান দেশে ২৬ হাজার বোমা মেরেছিলেন। আমি তো ওবামার মন্তব্যে স্তম্ভিত। আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু তারপরেও ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা শুনতে হচ্ছে…! আসলে মনে হচ্ছে ভারতের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।”

নির্মলা দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে যে ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে ৬টি দিয়েছে মুসলিম প্রধান দেশ। কোনও তথ্য ছাড়াই শুধু অপপ্রচারের জন্য নানা কথা বলা হচ্ছে। আসলে ভোটের মাধ্যমে মোদী ও বিজেপিকে হারাতে পারছে না কংগ্রেসসহ বিরোধীরা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, দ্য ইকোনমিক টাইমস

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com