1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

ডেঙ্গু জ্বর প্রতিরোধের আহবান; বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে

 

জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ডেঙ্গু জ্বর প্রতিরোধের আহবান জানিয়ে আজ এক বিবৃতিতে বলেছেন, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে; এই জ্বরে এখন পর্যন্ত ৫০ জন এরও অধিক মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে তাঁরা।

ডেঙ্গু জ্বর জাতীয় দুর্যোগে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এগিয়ে আসতে হবে সকলকে। বিশেষ করে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়কে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে জরুরিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেননা প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

বেগম রওশন এরশাদ আরো বলেন,
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞ দিয়ে পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করার ব্যবস্থা করা। ডেঙ্গু জ্বরের উপসর্গ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া। হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীদের বিশেষ গুরুত্বর সাথে চিকিৎসা সেবা নিশ্চিত করা।

ডেঙ্গু মশা মারার জন্য সিটি কর্পোরেশনকে পর্যাপ্ত কীটনাশক সরবরাহ করার আহবান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাধারন মানুষ ও আক্রান্ত রোগীরা বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক চলবেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com