1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

রাজনৈতিক সংকট মোকাবেলা করতে দলকে শক্তিশালী করতে হবে- গোলাম মসীহ্

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৬১ বার দেখা হয়েছে

জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে বলেছেন জাতীয় পার্টি ভাঙার নয় গড়ার, বিভেদ নয় ঐক্য, ধ্বংস নয় উন্নয়ন, জালাও পোড়াও নয় ইতিবাচক রাজনীতিতে বিশ^াসী। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সেই রাজনীতি শিখিয়েছেন। তিনি গুলশানস্থ কার্যালয়ে আজ নোয়াখালী জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুত থাকতে হবে এবং যে কোন রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সেই কারণে আমাদের দলকে শক্তিশালী করতে হবে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটা কর্মীকে দলের কর্মসূচীতে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অতীতের সোনালী শাসনামলের কথা এবং যেসকল গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কাজ করেছেন, নতুন প্রজন্মের কাছে সেই নতুন বাংলাদেশ গড়ার কর্মকান্ড তুলে ধরার আহবান জানান তিনি। নতুন প্রজন্ম এই ইতিহাস জানতে পারলে জাতীয় পার্টি করতে উদ্ভুদ্ধ হবে।

সাবেক এমপি এম এ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন রাজু, সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, আবদুল আজিজ চৌধুরী, মোহাম্মদ ইসরাফিল মিয়া, নোয়াখালী জেলার সদস্য সচিব এ্যাড. মোঃ নুরুল আমিন, জেলা যুগ্ম আহবায়ক আনোয়ারুল আজিম রাজু, সদস্য রফিকুল্লাহ, আবদুর রহিম বাবলু, মোস্তফা মেম্বার, মোজাম্মেল হোসেন ও কামাল হোসেন।

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com