1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জি এম কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটি বারবার প্রমাণ হয়েছে। যে কয়টি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে তার কোনোটাই সঠিকভাবে হয়নি।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ইচ্ছাকৃতভাবে ইভিএম ব্যবহার করে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করা হচ্ছে। অনেকে অভিযোগ করেছেন ইভিএমে কারচুপি করা হচ্ছে। বাইরে থেকে লোক এনে বুথের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন এজেন্সির লোকজন দিয়ে নির্বাচনে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে।

তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সব নির্বাচনে আমরা অংশ নেব। এ জন্য আমরা এখনও নির্বাচনে আছি। এতে আমরা আমাদের শক্তি-সামর্থ মূল্যায়ন করতে পারছি। অন্যদিকে দেশবাসী দেখতে পারছে দেশের নির্বাচন ব্যবস্থা কেমন। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি বলেই ভোটাররা বলতে পারছেন যে, আমরা ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারছি না। সাধারণ মানুষ বলতে পারছেন যে, ভোটের ফলাফল গণমানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি।

জি এম কাদের আরও বলেন, দেশ ও জাতির প্রয়োজন মেটাতে রাজনীতি করছি। জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজনীতি করছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করা সম্ভব। সরকার জবাবদিহিতামূলক না হলে টেকসই এবং জনমুখি উন্নয়ন হয় না। লুটপাট ও টাকা পাচার বন্ধ করার জন্য জবাবদিহিতামূলক সরকার দরকার। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতেই রাজনীতি করছি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com