1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

নিষেধাজ্ঞায় থেমে থাকবে না নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বাইরের দেশের হস্তক্ষেপে নির্বাচন চান না বলেও জানান তিনি।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রাজধানীর মিরপুর ১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে এসব বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, কারো নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না। বাইরের দেশের হস্তক্ষেপে আমরা নির্বাচন চাই না। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে।

তিনি আরও বলেন, বিএনপি ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করছে। যে হাতে হামলা করবে সেই হাত ভেঙে দিতে হবে। যে হাতে আগুন লাগাতে আসবে সেই হাত পুড়িয়ে দিতে হবে। যারা এ দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, যারা পরপর কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যারা জঙ্গিবাদ সৃষ্টি করে জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছে, সেই অপশক্তি হচ্ছে বিএনপি। অপশক্তির হাতে আমরা ক্ষমতা ছেড়ে দিতে পারি না। তারা ক্ষমতা থাকতে ভোট চুরি করছে। ক্ষমতায় থাকতে বাংলাদেশকে দুর্নীতিবাজদের দেশ হিসেবে চিহ্নিত করেছে। ক্ষমতায় গেলে বাংলাদেশ গিলে খাবে। গণতন্ত্র গিলে খেয়েছে। আর নয় খালেদা জিয়ার দুঃশাসন, এটাই আমাদের শপথ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে ফখরুলের কথায় তাদের প্রার্থীরা সরে দাঁড়াননি। যতই ষড়যন্ত্র করুক নির্বাচন ইনশাল্লাহ হবে। তারা জানে নির্বাচনে হেরে যাওয়ার ফল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com