1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাদে বাগান করলে হোল্ডিং ট্যাক্স ১০ শতাংশ ছাড়: এলজিআরডিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাদবাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সিদ্ধান্ত দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, যারা ছাদ বাগান করবে সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করতে হবে, যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশন এবং পৌরসভার জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন সঙ্গে যেনো মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

তিনি বলেন, ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারিয়াল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে। সংশ্লিষ্ট এলাকার মেয়র সর্বিক বিষয় ঠিক করে দেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com