1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ১৩ জুন সকাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাস কোম্পানিগুলো আগামী ১৩ জুন থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। একইসঙ্গে অনলাইনেও বাসের টিকিট পাওয়া যাবে।

তিনি আরও জানান, এবার যেহেতু কোরবানির ঈদ। রাস্তায় উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘরমুখী যাত্রী নিয়ে গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে কোরবানির পশুর ট্রাকও ঢাকায় প্রবেশ করবে। ফলে অন্যান্য ঈদের চেয়ে কোরবানির ঈদে সড়কের চাপ বাড়তে পারে। তবে সব হিসাব নিকাশ করেই আমরা গাড়ির অগ্রিম টিকিট বিক্রি করবো। যাতে সময়মত গাড়িগুলো ছেড়ে যেতে পারে।

টিকিট কালোবাজারি রোধের বিষয়ে তিনি বলেন, যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। তবে বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com