1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঋষি সুনাককে শুভেচ্ছা জানাতে গিয়ে আবারও বিড়ম্বনায় বাইডেন!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা জানাতে গিয়ে আবারও বিড়ম্বনায় পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার তাকে প্রধানমন্ত্রীর বদলে ভুল করে ‘মিস্টার প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেন বাইডেন।

জানা গেছে, দুই দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যান ঋষি সুনাক। সেখানে ওয়াশিংটনের হোয়াইট হাউজে স্থানীয় সময় বৃহস্পতিবার জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। তখনই এই বিড়ম্বনায় পড়েন বাইডেন।

তবে দ্রুত বিষয়টির মোড় ঘুরিয়ে বাইডেন বলেন, “পরবর্তী ২০ মিনিটে এই জুটি (বাইডেন ও সুনাক) বিশ্বের সব সমস্যার সমাধান করে দেবে।”

এর আগে ঋষি সুনাকের নাম বলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২২ সালের অক্টোবরে ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নাম ভুল করে ‘রাশি সানুক’ বলে ফেলেছিলেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তখন ব্যাপক সমালোচনার শিকার হন বাইডেন।

আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধী রিপাবলিকান শিবির ইতোমধ্যেই ৮০ বছরের বাইডেনের বিরুদ্ধে স্মৃতিভ্রষ্ট হওয়ার অভিযোগ তুলেছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিষয়টি তাদের প্রচারের অন্যতম হাতিয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, যদিও এর আগে বিভিন্ন উপলক্ষে চারবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ঋষি সুনাকের। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই ওয়াশিংটনে প্রথম সফর তার। তথ্যসূত্র: ডেইলি মেইল, নিউ ইয়র্ক পোস্ট, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, দ্য টেলিগ্রাফ, জিবি নিউজ, দ্য টাইম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com