1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদায়ের প্রহরে ড. মুহাম্মাদ ইউনূস: ‘দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন দায়িত্ব’ কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি সংসদীয় দলের সভা : নেতৃত্বে তারেক রহমান, নতুন অধ্যায়ের সূচনা ঐক্যের রাজনীতিতে নতুন বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অভিজ্ঞতার পরম্পরা থেকে রাষ্ট্রনায়কের সম্ভাবনা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন

বিএনপি নেতা চাঁদ ২ দিনের রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।

এদিন চাঁদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে এ আদেশ দেন আদালত। এর আগে, চাঁদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ। এদিন সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আলাদতের চকবাজার থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত হোসেন। এর আগে, গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করেন আশিকুর রহমান অনু নামে এক ব্যক্তি।

এরপর গত ২৮ মে এই মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ দশ দিনের রিমান্ড আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com