1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

বিদ্যালয়ে গরমে অসুস্থ আরও ১৫ শিক্ষার্থীকে হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৭২ বার দেখা হয়েছে
বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় ও বিলকিস মোশাররফ বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


এর আগে, মঙ্গলবার (৬ জুন) গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শিক্ষার্থীদের অসুস্থতার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম ফজলুল হক ও মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।

বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার থেকে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে পরীক্ষা শুরু হওয়ার পর একদিকে প্রচণ্ড গরম, অপরদিকে বিদ্যুৎ না থাকায় ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ও সুমাইয়া অসুস্থ হয়ে পড়ে।তাদেরকে হাসপাতালে নেওয়ার পর লামিয়া, মাহি, সামিয়া, সাইদুল, মালিহা, তাবাসসুম, তানিয়া, জাকিয়া, কারিম, চন্দ্রিকা, মাহিয়া। এবং বিলকিস মোশাররফ বালিকা বিদ্যালয়ের তনিমা আক্তারকে অসুস্থ অবস্থায় সহপাঠীরা হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে ১০ জন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকিরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকদের প্রশ্ন, গরমের কারণে গতকাল এক শিক্ষার্থী মারা গেছে। আজ এতো গরমে মানুষ যেখানে টিকতে পারে না, সেখানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল?

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, প্রথমে একজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় তার সহপাঠীরা নিয়ে আসে। পরে একজনের পর একজন আসতেই থাকে। অতিরিক্ত গরমে একজনের দেখাদেখি আরেকজন অসুস্থ হয়ে যাচ্ছে, তাই পরে বিদ্যালয়ে একটি মেডিকেল টিম পাঠাই।

হাসপাতালে ১০ জন শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর অভিভাবকরা নিয়ে গেছেন। বর্তমানে তাদের অবস্থা ভালো আছে। আশা করছি সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে।

দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক বলেন, মঙ্গলবার হাবিবা নামে এক শিক্ষার্থী মারা যাওয়ায় ভীতি কাজ করছে। পাশাপাশি অসহনীয় গরম, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। আর গতকালের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া বলেন, গতকাল একজন শিক্ষার্থী মারা যায়। তবে কি কারণে মারা গেছে জানি না। আজ প্রচণ্ড গরম এবং লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেছে। অনেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, গতকাল এক শিক্ষার্থী অসুস্থ হয়ে মারা যায়, আজ প্রায় ১৫ জনের মতো শিক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে চিকিৎসকরাই ভালো বলতে পারবেন, যে কি কারণে তারা অসুস্থ হচ্ছেন। আর গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা বা ক্লাস আজ বুধবার ও বৃহস্পতিবার বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com