1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন পরীমনি!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢালিউডের তিন অভিনেত্রীর আপত্তিকর কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই অভিনেত্রী পরীমনির সঙ্গে শরিফুল রাজের দাম্পত্য কলহ ফের প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, সংসার ভাঙার গুঞ্জন উঠে রাজের। এ নিয়ে পাল্টাপাল্টি ক্ষোভ-অভিযোগ তাদের। রাজের ভাষ্যে— পরীমনি তাকে বিভিন্নভাবে চাপে রাখে। যখন কখন ছুটি (ডিভোর্স লেটার) পাঠিয়ে দেয়। এদিকে পরীমনি জানিয়েছেন, অনেক চেষ্টা করেও সংসার টেকাতে পারছেন না। হাত-পা ধরেও রাজের সঙ্গে ঘর করতে পারছেন না তিনি।

এবার চরম ভাবে চটেছেন পরীমনি। বলা যায় রাগে ফুঁসছেন তিনি। তিনি আর কোনোভাবেই স্বামী রাজের সঙ্গে সংসার করতে চান না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চেয়েছেন আলোচিত এই নায়িকা। একই সঙ্গে জানিয়েছেন, একজন ফেক মানুষের সঙ্গে থাকতে পারবেন না তিনি।

সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে এ কথা বলেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। যিনি একজন মানুষকে রেসপেক্ট দেয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না।

অভিনেত্রী বলেন, কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।

এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।

তিনি বলেন, আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। সত্যি চাই না আমি, রাজের স্ত্রী হয়ে আর রাজ্যের মা মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।

প্রসঙ্গত, ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com