1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান কবির, সেক্রেটারি আনিস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠাতা-উদ্যোক্তাদের প্রতিষ্ঠান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর বার্ষিক সাধারণ সভা এবং কার্যনিবাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সভায় সমিতির সংঘস্মারক মোতাবেক ২০২৩-২০২৫ সালের জন্য কার্যনিবাহী পরিষদের নির্বাচনে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর শেখ কবির হোসেন চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ এর ড. আনিস আহমেদ সেক্রেটারি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইশতিয়াক আবেদিন জয়েন্ট সেক্রেটারি এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কেবিএম মঈন উদ্দিন চিশতি ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনিবাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন একেএম এনামুল হক শামীম (পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), নজরুল ইসলাম বাবু (সোনারগাঁও ইউনিভার্সিটি), কাজী রফিকুল আলম (আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এ্যন্ড টেকনোলজী), সাদাফ সাজ সিদ্দিকী (ব্রাক ইউনিভার্সিটি), শফিকুল ইসলাম মহিউদ্দিন (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি), চৌধুরী নাফিজ সরাফত (ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ), মোঃ সবুর খান (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), একেএম নুরুল ফজল বুলবুল (এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি), আব্দুল হাই সরকার (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ), রিয়াদ আহমেদ তুষার (ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ (নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ), মো. রেজাউল করিম (সাউথইস্ট ইউনিভার্সিটি) এবং কাইয়ূম রেজা চৌধুরী (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক)।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ এর নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর কার্যনিবাহী পরিষদের নির্বাচন পরিচালনা করেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com