1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক হাদির নামের রাজনীতি: নীরবতার দায় কার?

বিএনপি ক্ষমতায় গেলে ‘বিষপানে আত্মহত্যার’ ঘোষণা এমপি নাজিমের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি ক্ষমতায় গেলে বিষপানে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

শনিবার (২৭ মে) বিকালে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, যদি শুনি নৌকা হেরে গেছে। ক্ষমতায় গেছে খালেদা জিয়া। আমি আর বেঁচে থাকতে চাই না। তাহলে বেঁচে থাকার আর কোনো মূল্য নেই।’

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য নাজিম আরও বলেন, ‘যদি আপনারা নৌকায় ভোট না দেন তাহলে জাতির সাথে বেইমানি করা হবে, ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানি হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দিন। যাতে করে রাজাকার-আলবদরদের দোসর খালেদা জিয়া যেন ক্ষমতায় আসতে না পারে। তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব।’

মাওহা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, ময়মনসিংহ জেলা পরিষদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহেল রানা, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com