1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিমান্ডে দোষ স্বীকার করেছেন নোবেল: ডিবি প্রধান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রতারণার মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের সব দোষ স্বীকার করে নিয়েছেন গায়ক মঈনুল আহসান নোবেল।

রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়ে বলেন, এক দিনের রিমান্ড মঞ্জুরের পর নোবেল তার সব দোষ স্বীকার করে নিয়েছেন। একইসঙ্গে নিজের স্ত্রীর ওপর করা নির্যাতন এবং টাকা নিয়েও বিভিন্ন শোতে অংশ না নেয়ার ঘটনায় দোষ স্বীকারের পাশাপাশি অনুতাপ প্রকাশ করেছেন নোবেল।

তিনি বলেন, রিমান্ডে নোবেল তার ভুল স্বীকারের পাশাপাশি এসব ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন।

এর আগে, শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর এ রিমান্ড মঞ্জুর করেন। তার আগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের হওয়া প্রতারণার মামলায় নোবেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ সুষ্ঠু তদন্তের জন্য তিনদিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করে। নোবেলের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল সাংবাদিকদের জানিয়েছেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যা করবে সেটাই তিনি মেনে নেবেন।

এর আগে তিনি অভিযোগ করেছিলেন, মাদক চক্রের ফাঁদে পড়েই নোবেলের বর্তমান অবস্থা। এই চক্রে একটি আন্তর্জাতিক এয়ারলাইন্সে কর্মরত এক এয়ার হোস্টেসও জড়িত। নোবেল সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক…আবারও সংগীতচর্চা করুক, এমনটাই চান তিনি।

উল্লেখ্য, গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে একটি প্রতারণার মামলা করেন। পরদিন ১৭ মে আদালত এ মামলার এজাহার গ্রহণ করে ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এজাহারে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মঈনুল আহসান নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করা হয়। পরে নোবেলকে বিভিন্ন সময়ে মোট ১ লাখ ৭২ হাজার টাকা দেয়া হয়। তবে নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com