1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮০ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপস্থিত ছিলেন ৭৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক।

‘বি’ ইউনিটে ৫২ হাজার ৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪২ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৭৯ দশমিক ৭২ শতাংশ।

তিন শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথমদিন (বৃহস্পতিবার) সকালের শিফটে ১৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৭৯ জন শিক্ষার্থী। বিকেলের শিফটে ১৭ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৪০০ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৮১ দশমিক ৪২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।

এছাড়া (শুক্রবার) তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৭১ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৬ দশমিক ২৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com