1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদায়ের প্রহরে ড. মুহাম্মাদ ইউনূস: ‘দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন দায়িত্ব’ কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি সংসদীয় দলের সভা : নেতৃত্বে তারেক রহমান, নতুন অধ্যায়ের সূচনা ঐক্যের রাজনীতিতে নতুন বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অভিজ্ঞতার পরম্পরা থেকে রাষ্ট্রনায়কের সম্ভাবনা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন

সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

 

১৩১ সিদ্দিকবাজার, ঢাকায় অবস্থিত রোজ মেরিনার্স নামের ৬ তলা মার্কেট-কাম-আবাসিক ভবনকে অগ্নি নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এনএসআইর সহকারী পরিচালক জনাব রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি পরদির্শন টিম আজ ১৮ মে ২০২৩ সকাল ১১টায় সিদ্দিকবাজারের ওই মার্কেট পরিদর্শন করে। পরিদর্শন দলে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন। এছাড়া পরিদর্শন টিমে এনএসআইর আরো সদস্য এবং ওয়াসা, তিতাস গ্যাস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানিয়েছেন, ভবনটিতে ২টি বেজমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির ২ তলা পর্যন্ত মার্কেট এবং ৩ তলা থেকে ৬ তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করেন। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নি নিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা সংরক্ষণ করা নেই। অগ্নিনিরাপত্তার দিক থেকে এসব কারণে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
পরিদর্শন টিমের ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানান, আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ভবনটির অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com