1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফারুকের নিপুণ ও নিখুঁত অভিনয় তাঁকে স্মরণীয় করে রাখবে: সাদ এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ঢাকা-১৭ (গুলশান,বনানী, ঢাকা সেনানিবাস ও আংশিক ভাষানটেক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান পাঠান ফারুক (৭৪) আজ সকাল সাড়ে ৮ ঘটিকায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকালে করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ-রওশন এরশাদ পুত্র ও রংপুর-০৩ (সদর-সিটি) আসন এর সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।

তাঁর মৃত্যুতে শোক জানিয়ে সাংসদ সাদ এরশাদ বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’ ও আলোর মিছিল সহ সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সুজন সখী, ঝিনুক মালার মতো অসংখ্য বাংলা চলচ্চিত্রে অভিনয় করে এই গুনি অভিনেতা কুড়িয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। বাংলা চলচ্চিত্রের ভান্ডারকে সমৃদ্ধি করে যাওয়া এই বীর মুক্তিযোদ্ধাকে চলচ্চিত্র ও দেশের সাংস্কৃতিক বোদ্ধা মহল দিয়েছে ‘মিয়াভাই’ খ্যাতি।

শোক বিবৃতিতে তিনি আরও বলেন, তাঁর অভিনীত প্রতিটি চলচ্চিত্রে উঠে এসেছে গ্রামীণ মানুষের জীবনাচ্চিত্র। এদেশের মানুষ ও আগামী প্রজন্ম আকবর হোসেন খান পাঠান ফারুকের অভিনীত চলচ্চিত্র গুলোতে তাঁর নিপুন ও নিখুঁত অভিনয়কে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি স্তরে।

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবন ও রাজনৈতিক কর্মী, ৭১’র রণাঙ্গনের সাহসি এই যোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সাংসদ সাদ এরশাদ তাঁর শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com