1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

অর্থ সংকটে এবার পাকিস্তান থেকে হজ বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের অর্থনৈতিক সংকট এতটাই চরমে পৌঁছেছে যে এ বছর পবিত্র হজ পালন করতে কাউকেই সৌদি আরবে পাঠাতে পারছে না দেশটি। হজ পালনে ইচ্ছুক পাকিস্তানিদের জন্য সৌদি আরব যে কোটা বরাদ্দ রেখেছে, তা এবার ফিরিয়ে দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটল।

পাকিস্তানের জন্য ৮ হাজার হজ কোটা বরাদ্দ রেখেছে সৌদি আরব। কিন্তু এ বছর সেই কোটা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের জানিয়েছে, হজ কোটা অনুযায়ী লোক পাঠালে সরকারের ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে। এই অতিরিক্ত ব্যয় বাঁচানোর জন্য সরকার এবার কাউকেই পাকিস্তান থেকে হজে পাঠাচ্ছে না।

পাকিস্তান সরকার অবশ্য আগেই বলেছিল হজ আবেদনকারীদের জন্য এ বছর কোনো ব্যালটিং হবে না। কারণ, আগে থেকেই বোঝা যাচ্ছে এবার পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যাবে না।

সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানের মুদ্রাস্ফীতির তীব্র প্রভাব ফুটে উঠেছে। সরকার এখন বেসরকারি হজ অপারেটরদের জন্য অব্যবহৃত হজ কোটা বরাদ্দ করার কথা চিন্তা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com