1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

মেসিদের স্পনসর এখন বিকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে দেশের মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি বিকাশ। এর মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখাল জনপ্রিয় কোম্পানিটি।

সোমবার (৮ মে) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (আফা) তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে এই তথ্য জানান। এরপর দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়াও এ তথ্য নিশ্চিত করেন।

ক্লাদিও তাপিয়া বলেন, ‘এশিয়ান দেশ থেকে বিকাশের মতো আঞ্চলিক স্পন্সরশীপ পেয়ে আমরা আনন্দিত। এই চুক্তির মধ্য দিয়ে আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আমাদের নজর কেড়েছে।’

চুক্তির বিষয়টি নিশ্চিত করে বিকাশ তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে লিখেছে, ‘জয়ের তেষ্টা আর অদম্য চেষ্টার বিকাশ ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। প্রযুক্তি আর দক্ষতার শক্তিতে আমরাও বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিচ্ছি আর্থিক লেনদেনের আধুনিক সব সেবা, জয় করেছি কোটি গ্রাহকের মন। দুই চ্যাম্পিয়ন আজ একসাথে নতুন সম্ভাবনার পথে- সবসময়, সব প্রয়োজনে।’

আর্জেন্টিনার সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশীপ চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। ফুটবল এমন একটি খেলা যা পুরো বিশ্বকে একত্রিত করে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com