1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

ডেন্টালে দেশসেরা হয়েও ভর্তি হবেন না অর্থী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন অর্থী ঘোষ। তবে তিনি ডেন্টালে ভর্তি হতে চান না।

অর্থী ঘোষ বলেন, আমি কখনো ভাবতেও পারিনি ভর্তি পরীক্ষায় প্রথম হব। তবে আমি ঢাকা মেডিকেল কলেজে ইতোমধ্যেই ভর্তি আছি। আমার পরিকল্পনা সেখানেই থাকব। ডেন্টালে ভর্তি হওয়ার বিষয়ে আপাতত ভাবছি না। কারণ, এমবিবিএস পড়লে যে কোনো ধরনের চিকিৎসক হতে পারব। আর যদি ডেন্টালে ভর্তি হই, আমি শুধু ডেন্টিস্ট হতে পারব। এক্ষেত্রে এমবিবিএস করলে আমার একটা স্বাধীনতা থাকবে। যেকোনো বিষয়ে ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ হতে পারব।

তিনি বলেন, ডেন্টালে ভর্তি পরীক্ষা দিয়ে শুধু আমি নিজের অবস্থানটা একটু যাচাই করেছি। সবাই পরীক্ষা দেয়। তাই আমিও একটু দিলাম।

উল্লেখ্য, অর্থী ঘোষের গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়ামারার দড়িখরবোনা এলাকায়। তার বাবার নাম সুশীল কুমার ঘোষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com