1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
🇧🇩 শপথ নিল নতুন সরকার: ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের ২৫ মন্ত্রীর শপথ, টেকনোক্র্যাটসহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা তারেক রহমানের শপথ: নতুন অধ্যায়ের সূচনা, রাজনীতিতে ক্ষমতার পালাবদল সংসদ নেতা তারেক রহমান, বিকেলেই ৫০ সদস্যের মন্ত্রিসভা শুল্কমুক্ত গাড়ি-সরকারি প্লট প্রত্যাখ্যান: সংযমের বার্তায় নতুন পথচলায় বিএনপি সংবিধান সংস্কার শপথে বিভাজন: জামায়াতের অংশগ্রহণ, বিএনপির বর্জন সংসদীয় দলের নেতা তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মত নির্বাচিত গণরায়ের নতুন অধ্যায়: শপথে আনুষ্ঠানিক সূচনা বিএনপির সংসদযাত্রা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: কফিল সভাপতি, সাইফুল মহাসচিব

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করলেও এ নির্বাচন নিয়ে আগাম কোনো মন্তব্য করতে চায় না যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেন, আমরা যা চাই তা হলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক। তবে এটি অভ্যন্তরীণ এবং ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর বলার কিছু নেই।

বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করা হয়েছিল, আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম সমর্থক। আর এই সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে (যুক্তরাষ্ট্র)।গতকাল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বাংলাদেশের উন্নয়নে তার নেতৃত্বের প্রশংসা করেছেন। আপনি জানেন যে বাংলাদেশে শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে একটি দল অংশগ্রহণ করছে না এবং পরবর্তীতে নির্বাচন নিয়ে অভিযোগ তুলতে পারে। এ পরিস্থিতি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে?

জবাবে বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। তিনি আরও বলেন, তবে আমি সামগ্রিকভাবে যা বলব, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা সেই সম্পর্কগুলোকে আরও গভীর করার জন্য উন্মুখ। আমাদের অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে আমাদের প্রচুর সহযোগিতা এবং সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে- তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা বা অন্য বিষয় হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com