1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুরের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

মোঃ নজরুল ইসলাম জাকি বগুড়া জেলা প্রতিনিধি :বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুস সাত্তার (৮৫)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে।

এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি জমি নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে সোমবার বেলা পৌনে দুইটার দিকে যোহর নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুর সাত্তারের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এসে দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) লাল মিয়া বলেন, নিহতের লাশের ময়না তদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে রয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জামাই সোলাইমান হত্যার দায় স্বীকার করলেও এর কারণ জানায়নি। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com