1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দাউদকান্দি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী  একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে তকমা পেয়েছেন অনেক আগেই। করোনাকালীন সময়ে নিজের জীবন বাজি রেখে কাজ করছেন এই এলাকার মানুষের জন্য।

এর ফলও অবশ্য তিনি পেয়েছেন। হয়েছেন কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ  উপজেলা পরিষদ চেয়ারম্যান। পেয়েছেন দেশের সুপ্রতিষ্ঠিত মিডিয়া প্রতিষ্ঠান চ্যানেল আই সেরা জনপ্রতিনিধি সম্মাননা।

যেকোনো দুর্যোগময় মুহূর্তে তিনি এই উপজেলাবাসির সেবাদানে সম্মুখে থেকে কাজ করেন। টানা দুই মেয়াদে তিনি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জনসেবা পৌঁছে দিয়েছেন জনগণের দোরগোড়ায়।

তাঁর দূরদর্শী নেতৃত্ব গুণাবলী কারণে ও মানবিক জনপ্রতিনিধি হিসেবে এই উপজেলার সাধারণ জনগণের মনমনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে তাঁর দাপ্তরিক সেবাদানে এই এলাকার মানুষের মন জয় করে ফেলছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে নিজস্ব  ফেসবুক ওয়ালে একটি স্টেটাস দিয়েছেন উপজেলা আওয়ামী  মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এর সভাপতি ও পৌরসভা বাজার কমিটির সভাপতি মো.সোহেল রানা নামের একজন।

এছাড়াও দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন আহম্মেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক পরিষেবাদানে ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে এরকম একটি স্ট্যাটাস দেন তাঁর নিজস্ব ফেসবুক ওয়ালে।

দাউদকান্দি-মেঘনার আধুনিক উন্নয়নের রুপকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপির নির্দেশে বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কাগজগুলো উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান সমন্বয় করে কাজ করে দাউদকান্দিতে এগিয়ে নিচ্ছেন।

এই উপজেলায় রাস্তা-ঘাট,ব্রীজ, কালভার্টসহ অবকাঠামোগত সকল উন্নয়নমূলক কাজ হয়েছে অভাবনীয়।

শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীনদের গৃহনির্মাণের মধ্য দিয়ে এই উপজেলায় দারিদ্রহার কমে এসেছে। স্বাস্থ্যসেবাখাতেও আগের তুলনায় অনেক সন্তোষজনক রয়েছে। সার্বিক বিবেচনায় এই উপজেলা একটি আদর্শ উপজেলা হিসেবে রুপ নেওয়া কিছু সময়ের ব্যবধান।

তবে এই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টারত আছেন যাতে খুব দ্রুত এই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে রুপ দেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com