1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

করোনা শনাক্ত হবে এক মিনিটেই!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এক মিনিটে করোনাভাইরাস শনাক্তের প্রযুক্তি নিয়ে এসেছে সিঙ্গাপুরের এক স্টার্টঅ্যাপ প্রতিষ্ঠান। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউসি) অধীনে ব্রিদোনিক্স নামে প্রতিষ্ঠানটি দাবি করছে কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কি-না, শ্বাসযন্ত্রের মাধ্যমে পরীক্ষায় সেটি শনাক্ত করা সম্ভব হবে। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি বলছে, মালয়েশিয়া সীমান্তের কাছের একটি শহরে এ প্রযুক্তি পরীক্ষা করে দেখা হবে। এ ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে ব্রিদোনিক্স।

করোনা শনাক্তে সিঙ্গাপুরে অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট অনুসরণ করা হয়। এর পাশাপাশি শ্বাসযন্ত্রের মাধ্যমে নতুন করোনা পরীক্ষা পদ্ধতিও ব্যবহার করা হবে। করোনার এ নতুন পরীক্ষার অনুমোদনের বিষয়টি সিঙ্গাপুরের দ্য হেলথ সায়েন্সেস অথরিটির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

মাত্র ৫ থেকে ২০ সিঙ্গাপুরি ডলারে এ টেস্ট করা যাবে বলে জানিয়েছে ব্রিদোনিক্স। তবে সেটি সংখ্যার ওপর নির্ভর করবে

গত বছর প্রতিষ্ঠানটি বলেছিল, করোনা শনাক্তে নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ ইতোমধ্যে করা হয়েছে। পরীক্ষায় প্রযুক্তিটির ৯০ শতাংশের বেশি কার্যকারিতা পাওয়া গেছে।

নতুন এ পরীক্ষা পদ্ধতি চালুর ব্যাপারে সিঙ্গাপুরের স্থানীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে ব্রিদোনিক্স জানিয়েছে। করোনা শনাক্তে একই ধরনের পরীক্ষা এরই মধ্যে চালু করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নেদারল্যান্ডস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com