1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস

বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ মেয়ের জন্ম দিলেন আঞ্জুয়ারা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জামালপুরের আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূ। জামালপুরে বেসরকারি হাসপাতাল এপোলোতে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।

জন্ম নেওয়া নবজাতকের চারজনই কন্যাশিশু। বিয়ের প্রায় ৮ বছর পর মাতৃত্বের সুখ লাভ করলেন আঞ্জুয়ারা। যে কারণে আঞ্জুয়ারা ও তার স্বামী দুই পরিবারই খুবই খুশি।

আঞ্জুয়ারা বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা আতাউর হোসেন বাবুর সহধর্মিণী। আতাউর পেশায় একজন কাঠমিস্ত্রী।

আতাউর হোসেন বলেন, প্রায় ৮ বছর পর আল্লাহর রহমত হয়েছে আমাদের উপর। একসঙ্গে চারটি কন্যা সন্তান দিয়েছেন তিনি। আমি খুব খুশি হয়েছি। তবে আমি খুব গরিব মানুষ। চার সন্তান লালন পালন করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে পড়বে।

আঞ্জুয়ারার সিজার করা চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ জানান, একসঙ্গে চার শিশুর জন্ম হওয়ায় খুবই খুশি আমরা। চার শিশু ও মা সুস্থ‌ আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com