1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

নতুন কর্মসূচি দিল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ জানুয়ারি দেশের সব মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি।

আজ সোমবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। বাকশাল দিবসকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে ২৫ জানুয়ারি এই কর্মসূচি ঘোষণা করা হয়।

যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি।

মোশাররফ হোসেন বলেন, ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি সব দলকে নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সেদিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। তাই বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি এবং ১০ দফা দাবি আদায়ে সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আগামী ২৫ জানুয়ারি সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com