1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

পদ হারালেন মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের ( এলজিআইডি) সংসদীয় কমিটির সভাপতি পদ থেকে বাদ পড়লেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তার পরিবর্তে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার জাতীয় সংসদে স্থায়ী কমিটির পূর্ণগঠন করা হয়।

একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরীকে সংসদীয় উপনেতা হওয়ায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। অন্যদিকে স্থানীয় সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে।

২০০৮ সালের নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। তাকে প্রথমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে মন্ত্রিসভা থেকে বাদ পড়েন খন্দকার মোশাররফ হোসেন।

মোশাররফের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয় না। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ১৩ মার্চ। গত এপ্রিলের শেষদিকে তিনি সুইজারল্যান্ডে চলে যান। গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের পরে দলটির উপদেষ্টা পরিষদের সদস্যপদ থেকেও তাক বাদ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com