1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

তুরাগ তীরে মুসল্লিদের ঢল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

সুবিশাল ময়দান বর্তমানে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দেশের দূর-দূরান্ত থেকে আসা অনেক মুসল্লি তাদের নির্ধারিত খিত্তায় স্থান না পেয়ে টঙ্গী স্টেশন রোড, কামারপাড়া রোড, টঙ্গী-কামারপাড়ায় রোডের পাশে অবস্থান নিয়েছেন।

শুক্রবার সকালে আমবয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার যোহরের নামাজের পরই মূল কার্যক্রম শুরু করেন তাবলীগ জামাতের মুরুব্বিরা।

আজ ফজরের নামাজের পর বয়ান করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা জিয়াউল হক। জুমার নামাজ পড়াবেন মাওলানা মোহাম্মদ জুবায়ের।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, ইজতেমার নিরাপত্তায় নিয়োজিত থাকছে প্রায় সাড়ে সাত হাজার পুলিশ ও র্যােবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কয়েকটি স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হবে ইজতেমা ময়দান। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটতে না পারে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com