1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

প্রতি মাসেই সমন্বয় হবে জ্বালানি তেলের মূল্য: প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

তিনি বলেন, “জ্বালানি খাতে ভর্তুকি কমাতে নতুন একটি রূপ রেখা প্রণয়নের কাজ করা হচ্ছে। এখন থেকে প্রতি মাসেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে।”

সোমবার বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপার্ট করপোরেশনের যৌথ মালিকানাধীন এ সোলার পার্ক প্রকল্প।

অনুষ্ঠানে জ্বালানি তেল ও গ্যাসের ভর্তুকির বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে সরকার বিপুল অঙ্কের ভর্তুকি দিয়ে যাচ্ছে। সম্প্রতি বৈশ্বিক সংকটে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় আমাদের পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য এডজাস্ট করতে হয়েছে। আগামী বছরেও ভর্তুকি প্রয়োজন পড়বে। ভর্তুকি কমাতে মূল্য সমন্বয় ছাড়া উপায় ছিল না।

প্রতিমন্ত্রী বলেন, আমরা আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রেখেছি। যে কারণে আবাসিকের বোতলজাত গ্যাস ব্যবহার বেড়েছে। শিল্পখাতে গ্যাসের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে কাজ করছি। তেল, গ্যাসের মূল্য সমন্বয়ের জন্য বিইআরসির আইন সংশোধন করা হয়েছে যেন যে কোনও পরিস্থিতিতে মূল্য নির্ধারণ করা যায়।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিষয়ে নসরুল হামিদ বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে বিইআরসি শুনানি করেছে। জনজীবনে যেন এর প্রভাব না পড়ে সেজন্য বিভিন্ন সেক্টরের স্টেক হোল্ডারদের সমন্বয়ে শুনানি করা হয়েছে। সবার জন্য যেটা ভালো তেমন সিদ্ধান্তই নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com