1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

দাউদকান্দিতে সাবেক মন্ত্রী রশিদ ইন্জিনিয়ারের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৯ বার দেখা হয়েছে

কামরুল হক চৌধুরী:>>
কুমিল্লার দাউদকান্দিতে সাবেক মন্ত্রী এবং সবচেয়ে জনপ্রিয় নেতা আব্দুর রশীদ ইন্জিনিয়ার স্মরণে ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দাউদকান্দি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূইয়া, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বাসুদেব ঘোষ, কৃতি খেলোয়াড় কামরুল হাসান গরীব, রকিব উদ্দিন রকিব, জেবুন নেছা জেবু, হাবিবুর রহমান হাবিব এবং সাংবাদিক কামরুল হক চৌধুরী।
খেলা শেষে প্রধান অতিথি মফিজুর রহমান চ্যাম্পিয়ান এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।
এর আগে তিনি তার বক্তৃতায় মরহুম রশীদ ইন্জিনিয়ারকে একজন সত্যিকারের নির্লোভ মানুষ এবং সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন- রশিদ ইন্জিনিয়ার একজন মন্ত্রী থাকার পরও অর্থ সম্পদের লোভ করেননি। বরং আমৃত্যু তিনি তার বাড়ি গাড়ি এবং জমিজমা বিক্রি করে মানুষের সেবা করে গেছেন। তিনি সম্পদ রেখে না গেলেও মানুষের প্রতি ভালোবাসা রেখে গেছেন এবং মানুষের মনে ঠিকই স্থান করে নিতে পেরেছেন। এই রশীদ ইন্জিনিয়ারকে মানুষ চিরদিন মনে রাখবে। তার মতো মানুষ আজ আমাদের খুবই প্রয়োজন।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com