1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

তালাবদ্ধ ঘরে মিলল মা-ছেলের লাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) বিকালে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের এসিআই গেটের পেছনে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রুবিনা (২২) ও তার শিশুসন্তান জিহাদ (৪)।

এ ঘটনায় রুবিনার স্বামী ঝুমন মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঝুমন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করেন। তার বাড়ি মুন্সীগঞ্জে।

নিহত রুবিনার বাবা সিরাজ মিয়া বলেন, প্রায় সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আমার দেওয়া বাড়িতে বসবাস করে আসছিল।

চারদিন আগে হঠাৎ রুবিনা ও তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা তাদের খোঁজ করলে বাড়ির মূল ফটক ও বসতঘরে তালা দেখতে পান। অন্যত্র বেড়াতে যেতে পারে- এমন ধারণায় তারা ঘরের তালা ভাঙেননি।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে বোন সেলিনা আক্তার শনিবার বিকালে রুবিনার বাড়ির মূল ফটক ও বসতঘরের তালা ভেঙে মা ও ছেলের লাশ দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

সেলিনা জানান, পারিবারিক কলহের কারণে রুবিনার স্বামী বেশ কয়েকদিন ধরে বাড়ির বাইরে থাকতো। ৫/৬ দিন আগে তার ভগ্নিপতি বাড়িতে আসেন। তার ধারণা, ঝগড়ার জেরেই রুবিনা ও তার সন্তানকে হত্যা করেছে ঝুমন।

শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান, বসতঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। শরীরে আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি।

তিনি জানান, রুবিনার স্বামী ঝুমন মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com