1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে রাশিয়ার পরিকল্পনা, সতর্ক করলেন জেলেনস্কি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এবার ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে রাশিয়ার নতুন পরিকল্পনা নিয়ে সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, আরও বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতেই এ হামলার পরিকল্পনা করছে মস্কো।

সোমবার রাতে এক ভিডিও বার্তায় এ দাবি করেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে, ইরানের শহীদ ড্রোন দিয়ে এসব হামলা চালাবে রুশ সেনারা।

এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, “ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দিতে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আমাদের নিশ্চিত করতে হবে-এবং আমরা এজন্য সব করব-জঙ্গিদের অন্যান্য হামলার মতো এ হামলাও ব্যর্থ হবে। আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এখন বিশেষ নজর রাখতে হবে।”

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমাদের দাবি ইরান রাশিয়াকে এসব ড্রোন দিয়েছে। কয়েক দফা ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে করে বিদ্যুৎবিহীন ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে।

জেলেনস্কি দাবি করেছেন, নতুন বছর শুরু হওয়ার পর রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। সূত্র: রয়টার্স, বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com