1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

শ্লীলতাহানির অভিযোগে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শ্লীলতাহানির অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন জুনিয়র মহিলা দলের কোচ। যে কারণে পুলিশ এফআইআর দায়ের করে।

তবে সন্দীপ সিং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে মিথ্যা বলেছেন। তিনি বলেন, ‘আমার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করা হচ্ছে। আমি আশা করি আমার বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে। তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত আমি ক্রীড়া বিভাগের দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছি।’

মহিলা কোচ বলেছেন যে, তিনি এই লড়াইয়ে সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মনোহর লাল এবং বিরোধী দলের নেতা ভূপিন্দর সিং হুডার সঙ্গেও দেখা করবেন। তিনি জানান, অভিযোগ শুনে এসএসপি পুরো বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।

মহিলার অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড় পুলিশ সেক্টর ২৬-এ আইপিসির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪বি, ৩৪২, ৫০৬ ধারায় সন্দীপ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই আমার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আমি খুবই দুঃখ বোধ করি যে, একজন ক্রীড়াবিদ হয়ে অন্যদের সাহায্য করার পরও এমন অভিযোগ। আমি যখন থেকে হরিয়ানায় ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছি, হরিয়ানা দিন দিন ভালো করছে। এ বিষয়ে আমি বলতে চাই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com