1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

নতুন বছরে মেসির আবেগঘন বার্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাতার বিশ্বকাপে ট্রফি জয় করে সব অপূর্ণতাকে পূর্ণতা দিয়েছেন লিওনেল মেসি। সেই সাথে মাঠে গড়েছেন অনেক রেকর্ডও। লিওনেল মেসি হয়ে উঠেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। তার হাত ধরেই শিরোপার খরা কেটেছে আর্জেন্টিনার। যে ট্রফি জেতার জন্য এত সাধনা ও পরিশ্রম সেটি জিতে দেখা গেল মেসির মুখেও চওড়া হাসি।

মেসির দীর্ঘ ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ছিল ফিফা বিশ্বকাপ, সেটিও ২০২২ সালে অর্জন করেছেন মেসি; সেই সঙ্গে সকল বিতর্কের অবসান ঘটিয়ে সর্বকালের সেরার আসনেও বসেছেন। তাই ২০২২ সাল এর চাইতে সুন্দরভাবে শেষ হতে পারতো না বলেই মনে করেন পিএসজি ফরোয়ার্ড।

বছরের শেষ দিনে তাই নিজের মনের ভাব ব্যক্ত করতে ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন মেসি, লিখেছেন- “২০২২ সাল আমি কোনোদিনও ভুলবো না।”
বছরের শেষ দিনে ইনস্টাগ্রামে স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে বেশ কয়েকটি ছবি আপলোড দিয়েছেন মেসি। সাথে একটি লম্বা চওড়া ক্যাপশন। মেসি লিখেছেন,

“এটা এমন একটা বছর (২০২২ সাল) যা আমি কোনোদিনও ভুলবো না। সারাজীবন যে স্বপ্নকে তাড়া করেছি তা এবার সত্যি হয়েছে। কিন্তু আমার যদি একটা চমৎকার পরিবার ও বন্ধুবান্ধব না থাকতো যারা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে, যখনই হোঁচট খেয়েছি তখনই হাত বাড়িয়ে দিয়েছে, আর তাদের সাথে যদি এই আনন্দ শেয়ার করতে না পারতাম, তাহলে সবকিছুই বৃথা মনে হতো।

যে মানুষগুলো আমায় অনুসরণ করছেন, তাদের সাথেও সুন্দর স্মৃতি রাখতে চাই আমি… আমার এই যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পারাটা ভীষণ আনন্দের। আমার দেশের মানুষ এবং সেই সাথে প্যারিস, বার্সেলোনা ও পৃথিবীর নানা দেশের অগণিত মানুষের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এতদূর আসা অসম্ভব ছিল। আমি আশা করি এই বছরটা বাকি সবারও দারুণ কেটেছে। ২০২৩ সালে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো!” সূত্র: দ্য মিরর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com