1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

বসুন্ধরা কিংসের ১৯ গোলে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারী ফুটবল লিগে গোলের বন্যা বইয়ে দিচ্ছে বসুন্ধরা কিংসের মেয়েরা। রবিবার কমলাপুর স্টেডিয়ামে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ১৯-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। একাই আট গোল করেছেন সাবিনা খাতুন। হ্যাট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার। জোড়া গোল ঋতুপর্ণা চাকমা, সামসুন্নাহার ও আনুচিং মুগিনির। সুমাইয়া ও নারগিস করেছেন একটি করে গোল।

এবারের লিগে এটাই বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় জয়। কিংসের মেয়েদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয়। গত মৌসুমে নাসরিন স্পোর্টসকে ২০-০ গোলে হারিয়েছিল তারা। আর এবারের লিগেও প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে বড় জয় তুলে নিচ্ছে সাবিনা-কৃষ্ণারা।

কমলাপুরে প্রথম মিনিটেই কিংসকে এগিয়ে নেন কৃষ্ণা রানী সরকার। অষ্টম মিনিটে ব্যবধান বাড়ান সাবিনা খাতুন। ১১ ও ১৩ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। এরপর আরও পাঁচবার লক্ষ্যভেদ করেছেন অধিনায়ক। মাঝে ১০ মিনিটে একটি এবং দ্বিতীয়ার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণা। এরপর একে একে স্কোরশিটে নাম লিখিয়েছেন ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার, সুমাইয়া, আনুচিং ও নার্গিস।

দিনের অন্য ম্যাচে উত্তরা ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। দশ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে বসুন্ধরা কিংসের মেয়েরা। লিগের শেষ ম্যাচে আগামী ২৯ ডিসেম্বর মুখোমুখি হবে এই দুই দল। ওই ম্যাচের জয়ী দলের হাতে উঠবে লিগ শিরোপা। তবে ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন। কিংসের সামনে আছে হ্যাটট্রিক লিগ শিরোপা জয়ের দারুণ সুযোগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com