1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা

ঢাকা টেস্টে চাপে ভারত, তবুও চিন্তার কিছু দেখেছেন না সিরাজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তৃতীয় দিনে নাটকীয় মোড় নেওয়া মিরপুর টেস্টে বাংলাদেশ দেখছে জয়ের জোর সম্ভাবনা। তবে ভারতের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ সিরাজ বলে গেলেন, শঙ্কার কিছু তারা দেখছেন না।

মিরপুর টেস্টের এখনও পর্যন্ত খেলা হওয়া ৯ সেশনের প্রথম ৮টিতেই দাপট ছিল ভারতের। তবে তৃতীয় দিনের শেষ সেশনে অসাধারণ বোলিংয়ে ম্যাচের সম্ভাব্য চিত্রনাট্য পুরোপুরি বদলে দিয়েছে বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্য দিয়েও ভারতের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে জয়ের আশা দেখছে স্বাগতিকরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহ-অধিনায়ক লিটন দাস আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ম্যাচে এখন তারাই এগিয়ে। তবে এটি মানতে রাজি নন সিরাজ। তার মতে, একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলেই ম্যাচ বের করে নেবে ভারত।

তিনি বলেন, আমার মনে হয়, এত চিন্তার কিছু নেই। এখনও ৬ উইকেট বাকি আছে। ৮০ রান বা এর আশপাশে কিছু দরকার। একজন ব্যাটসম্যানও টিকে গেলে হবে। আমাদের বেশি চাপ নেওয়ার কিছু নেই।

চিন্তার কিছু না দেখলেও ভারতকে যে চাপে রেখেছে বাংলাদেশ, তা ঠিকই ফুটে উঠেছে সিরাজের কথায়। স্বীকার করে নিলেন, প্রত্যাশার চেয়ে বেশি উইকেট তারা হারিয়ে ফেলেছেন। তবে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় থাকা শ্রেয়াস আইয়ার ও রিশাভ পান্তের ওপর পূর্ণ বিশ্বাস আছে বলেও জানিয়ে দিলেন তিনি।

সিরাজ বলেন, আমাদের দুইটি উইকেট বেশি পড়েছে। তবে আমার মনে হয় বেশি চিন্তা করার কিছু নেই। কারণ আমাদের আরও ভালো ব্যাটসম্যান আছে। আকসার এত ভালো ‘ইন্টেন্ট’ দেখাচ্ছে। এরপর রিশাভ পান্ত আছে, শ্রেয়াস আইয়ার আছে। তাই চিন্তার কিছু নেই।

বোলিংয়ে ভারতকে চেপে ধরার আগে দ্বিতীয় ইনিংসের শেষ দিকে ব্যাটিংটাও ভালো করে বাংলাদেশ। মাত্র ১১৩ রানে ৬ উইকেট হারানোর পর শেষ ৪ উইকেটে আসে আরও ১১৮ রান। নুরুল হাসান সোহানের সঙ্গে প্রথমে ৪৮ রানের জুটি গড়েন লিটন। পরে তাসকিনের সঙ্গে যোগ করেন ৬০ রান। সিরাজ বললেন, ওই সময়ের ব্যাটিংয়ে ভারতের ভাবনার চেয়ে একটু রান বেশি তুলে ফেলেছে বাংলাদেশ।

তিনি জানান, যেভাবে ওদের কিপার-ব্যাটসম্যান (নুরুল হাসান সোহান) এসে পাল্টা আক্রমণ করেছে, এরপর লিটনও (দাস) দ্রুত রান তোলায় ম্যাচের মোমেন্টাম কিছুটা বদলে গেছে। ওদের ৩০ রান বেশি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com