1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন

সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর উপজেলার পাথরপুর এলাকায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত হয়। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় বাসচাপায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন সখিপুর উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাসুদ (২৫) ও একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাকিব (২০)। সম্পর্কে তারা চাচাতো মামা-ভাগ্নে।

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, মামা-ভাগ্নে সখিপুর থেকে বাটাজোড় বাজারে যাচ্ছিলেন। তখন তাদের মোটরসাইকেলটি পাথরপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তি মোটরসাইযোগে সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com