1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি

ফিফা র‍্যাঙ্কিং : ব্রাজিল ১, আর্জেন্টিনা ২, বাংলাদেশ ১৯২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

তবে বিশ্বকাপের পর হালনাগাদ করা ফিফা র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান ধরে রেখেছে ব্রাজিল। ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে ২০২৩ সালের এপ্রিলে। যার অর্থ, আগামী পাঁচ মাস শীর্ষে থাকছেন নেইমাররা।

আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশও। সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ দল ২১১ সদস্যের মধ্যে ১৯২তম স্থানে আছে।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল তৃতীয় স্থানে থেকে। রানার্সআপ হওয়া কিলিয়ান এমবাপ্পের দল ছিল চারে। দুটি দলের যে কেউই ফাইনালে ১২০ মিনিটের মধ্যে ম্যাচ জিততে পারলে শীর্ষে উঠে যেত।

কিন্তু ফলের জন্য ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়ানোয় ব্রাজিলের শীর্ষ স্থান অক্ষুণ্ন থেকে যায়। আর্জেন্টিনা, ফ্রান্স দুই দলই এগিয়েছে এক ধাপ করে, বর্তমান অবস্থান যথাক্রমে দুই ও তিনে।

মেসি, এমবাপ্পের দলকে সেরা তিনে জায়গা দিয়ে চারে নেমে গেছে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনা, এডেন হ্যাজার্ডদের দল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় ২ থেকে দুই ধাপ পিছিয়ে গেছে। র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থান ধরে রেখেছে কোয়ার্টার ফাইনালে খেলা ইংল্যান্ড।

বিশ্বকাপের নৈপুণ্যে র‍্যাঙ্কিংয়ে বড় উল্লম্ফন হয়েছে ক্রোয়েশিয়া আর মরক্কোর। সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়া ৫ ধাপ এগিয়ে এখন সাতে। আর ১১ ধাপ টপকে মরক্কো আছে ১১–তে। আফ্রিকার দেশগুলোর মধ্যে সেমিফাইনাল খেলা মরক্কোই সবচেয়ে এগিয়ে।

এ ছাড়া ১১ ধাপ টপকে অস্ট্রেলিয়া ২৭ এবং ১০ ধাপ টপকে ক্যামেরুন ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব ২ ধাপ এগিয়ে আছে ৪৯ নম্বরে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা র‍্যাঙ্কিং জাপানের। কোয়ার্টার ফাইনাল খেলা দেশটি আছে ২০ নম্বরে, দ্বিতীয় সেরা ২৪ নম্বরে থাকা ইরান। এশিয়ায় বাংলাদেশের পরে আছে যথাক্রমে পাকিস্তান (১৯৫), পূর্ব তিমুর (১৯৭), গুয়াম (২০৫) ও শ্রীলঙ্কা (২০৭)।

সেরা দশে যারা:

ব্রাজিল (১), আর্জেন্টিনা (২), ফ্রান্স (৩), বেলজিয়াম (৪), ইংল্যান্ড (৫), নেদারল্যান্ডস (৬), ক্রোয়েশিয়া (৭), ইতালি (৮), পর্তুগাল (৯), স্পেন (১০)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com