1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

বিশ্বকাপ জিতে কত টাকা পেল আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যদি ভেবে থাকেন লড়াইটা শুধু ৬.১৭ কেজি ওজনের একটা ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। ১৮ ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থযোগও হয়েছে আর্জেন্টিনার। লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপজেতা আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক।

টাইব্রেকারে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।

মেসির এই হাসি বিশ্বকাপজয়ের, এই হাসি সব পাওয়ার
কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)। কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে।

শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি) করে সঙ্গে নিয়ে। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি) করে পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com