1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সত্যিই কি আর্জেন্টিনার বিপক্ষে ছিলেন রেফারি, কেন দাবি করলেন মেসি?

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শনিবার রাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। খেলার মূল পর্ব ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ও শেষ হয়ে যায়, কিন্তু ম্যাচ ড্র-ই থেকে যায়। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এতে ৪-৩ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের এই ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ, লিওনেল মেসি ও ওয়াউট ওয়েঘর্টসের পাশাপাশি আলোচনায় ছিলেন আরও একজন, তিনি হলেন স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজ। ম্যাচে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে দুই দলই অসন্তুষ্ট।

এই ম্যাচে আন্তনিও হলুদ কার্ড দেখিয়েছেন ১৮টি, বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। ডাচ ও আর্জেন্টাইন ফুটবলারদের কার্ড দেখিয়েছেন সমান ৮টি করে। এমনকি হলুদ কার্ড দেখিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও।

বিশ্বকাপের ফুটবল ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ম্যাচ হিসেবে ধরা হয় ‘ব্যাটল অব সান্তিয়াগো’কে। ১৯৬২ বিশ্বকাপের ওই ম্যাচে এতটাই সহিংসতা ছিল যে, ম্যাচের রেফারি কেন অ্যাস্টন বলেছিলেন, “আমি কোনও ফুটবল ম্যাচ পরিচালনা করছিলাম না, আমি যেন মিলিটারি অপারেশনে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলাম।”

সেই ‘ব্যাটল অব সান্তিয়াগোতে’ও রেফারি ১৮টি হলুদ কার্ড দেখাননি। তাই স্বাভাবিকভাবে এই স্প্যানিশ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

ম্যাচ শেষে চুপ থাকেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও । তিনি ব্যাপক সমালোচনা করেছেন এই স্প্যানিশ রেফারি। কথা বলেছেন তার যোগ্যতা নিয়েও।

মেসি বলেন, “রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কী হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত হয়নি। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সেসব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।”

টাইব্রেকারে পেনাল্টি বাঁচিয়ে নায়ক বনে যাওয়া মার্টিনেজও মেসির সুরেই কথা বলেছেন। তিনি আশা করছেন, সামনের ম্যাচগুলোতে এমন কোনও রেফারিকে আর দেখা যাবে না।

মার্টিনেজ বলেন, “রেফারি ডি বক্সের সামনে কয়েকবার ফ্রি কিক দিয়েছেন। সে চেয়েছিল যেন নেদারল্যান্ডস গোল করে। আশা করছি, এ ধরনের রেফারি সামনে আর পাব না। সে একটা অপদার্থ।”

এদিকে, আর্জেন্টিনা এসব অভিযোগ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত ফিফার পক্ষ কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com