1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি-

৯ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি পাক হানাদার মুক্ত দিবস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে
দাউদকান্দি ( কুমিল্লা ) সংবাদদাতাঃ ৯ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তি বাহিনীর আক্রমনে উপজেলার সদরের ডাকবংলোয় অবস্থিত ঘাঁটি ছেড়ে প্রান নিয়ে কোনো রকমে পালিয়ে যেতে বাধ‍্য হয় দখলদার পাক বাহিনী। দাউদকান্দির মাটিতে বীর মুক্তিযোদ্ধারা উড়িয়ে দেয় লাল-সবুজ পতাকা।

ডিসেম্বরের শুরুতেই দেশের বিভিন্ন রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের আক্রমনে কোনঠাসা হয়ে পড়ে পাক হানাদাররা। এরই ধারাবাহিকতায় দাউদকান্দির মুক্তিযোদ্ধারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগ্জ শহীদনগর ওয়‍্যারলেস কেন্দ্র এবং সড়ক ও জনপথ বিভাগের দাউদকান্দি ডাকবাংলোয় পাক সেনাদের টার্গেট করে চারদিক থেকে একযোগে আক্রমন করে। এদিন মোহাম্মদপুর গোয়ালমারী বাতাকান্দি থেকে মুক্তিযোদ্ধারা অগ্রসর হতে থাকে পাকিস্তানী দের ক‍্যাম্প লক্ষ‍্য করে। একই সময় ভারতীয় মিত্রবাহিনীর কামানের গোলার আক্রমন। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর দ্বিমুখী আক্রমনে বেশামাল হয়ে পড়ে পশ্চিম দিক দিয়ে পিছু হটে পাক হানাদার বাহিনী। মুক্তিবাহিনীর আক্রমনের তোপে পাক বাহিনী দাউদকান্দি সদরে পালাতে থাকে।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী গ্রামের মানুষ পাক সেনাদের প্রতিরোধ করে। এ অবস্থায় আতংকিত সেনারা অনেকেই গোমতী নদীতে লাফিয়ে পড়ে এবং লঞ্চে করে ঢাকা পালিয়ে যায়।
৮ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর একটানা যুদ্ধে পরাভূত পাক বাহিনী পিছু হটতে হটতে জমায়েত হয় দাউদকান্দির ডাকবাংলোয়। এখান থেকেই লঞ্চযোগে মেঘনা-গোমতী নদী পেরিয়ে গজারিয়া হয়ে ঢাকা পালিয়ে যায় পরাজিত পাকহানাদার। ৯ ডিসেম্বর শক্রমুক্ত হয় দাউদকান্দি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com