1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

প্রথমার্ধেই কোরিয়ার জালে ব্রাজিলের এক হালি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হেক্সা জয়ের লক্ষ্যে কাতার বিশ্বকাপে খেলতে এসেছে ব্রাজিল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে তারা। যেখানে আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে চার গোল করেছে সেলেসাওরা।

একক আধিপত্যের ম্যাচে প্রথমার্ধের ৪৭ শতাংশ সময় বল দখলে রাখে ব্রাজিল। এ সময় গোলের জন্য ১০টি শট নেন নেইমার-রিচার্লিসনরা, যার মাঝে ছয়টি ছিল অন টার্গেট।

দক্ষিণ কোরিয়া অবশ্য একবারে ছেড়ে কথা বলেনি। ৩৯ শতাংশ সময় বলের দখল রেখে ব্রাজিলের গোলমুখে চারবার শট নেয় তারা, যার মাঝে তিনটি ছিল লক্ষ্যে।

ম্যাচের একদম শুরুতেই গোলের দেখা পায় ব্রাজিল। সপ্তম মিনিটে কোরিয়ার জালে বল জড়িয়ে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। যার মাধ্যমে শুরু হয় ব্রাজিলের গোল উৎসবের।

এরপর ম্যাচের ১১তম মিনিটে দক্ষিণ কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রিচার্লিসন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেইমার। স্পট কিক থেকে সহজেই বল জালে জড়ান তিনি।

দুই গোল দিয়েও থামেনি ব্রাজিলের গোলক্ষুধা। দক্ষিণ কোরিয়ার রক্ষণে একেরপর এক আক্রমণ করতে থাকে তারা। যার ফল মেলে ২৯ মিনিটে। এবার দলীয় নৈপুণ্যে স্কোর করেন রিচার্লিসন।

দক্ষিণ কোরিয়া যেন ব্রাজিলের টানা আক্রমণে যেন হতবিহ্বল হয়ে পড়ে। সেই সুযোগে ম্যাচের চতুর্থ গোল করে সেলেসাওরা। এবার স্কোরশিটে নাম তোলেন লুকাস পাকুয়েতা। ৩৬ মিনিটে ডি বক্সে বেশ দূর থেকে এক শটে গোল করেন তিনি।

ব্রাজিল একাদশ (ফরমেশন ৩-৪-২-১): অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।

দক্ষিণ কোরিয়া একাদশ (৪-২-৩-১): কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com