1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কঠিন লড়াইয়ের অপেক্ষায় জাপান-ক্রোয়েশিয়া

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফুটবল বিশ্বমঞ্চের ২২তম আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া ও এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান।
আজ সোমবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় কাতারের আল জানোব স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

মরুর বুকে প্রথম বিশ্ব ফুটবলের আসরে দুই অঘটনের জন্ম দিয়েছে এশিয়ার দলটি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ২-১ গোলে হারিয়েছে দলটি।

অন্যদিকে ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে গোলশূন্য ড্র, দ্বিতীয় ম্যাচে কানাডার সঙ্গে ৪-১ গোল ব্যবধানে দুর্দান্ত জয় ও শেষ ম্যাচে আসরের অন্যতম হট ফেভারিট বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করেন ক্রোয়াটরা।

পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সমানে সমান দল দুটি। তিনবারের দেখায় এক জয় লুকা মদ্রিচদের, এক জয় জাপানের। আর ড্র হয়েছে এক ম্যাচে। ১৯৯৭ সালে দুই দলের প্রথম দেখায় ৪-৩ গোল ব্যবধানে জয় পেয়েছিল জাপানিরা।

বিশ্বমঞ্চে ১৯৯৮ সালের দেখায় জাপানকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছিল ক্রোয়াটরা। আর ২০০৬ বিশ্বকাপে গোলশূন্য ড্র। বিশ্ব আসরে প্রায় ১৬ বছর পর মুখোমুখি হচ্ছে দল দুটি। তাই লড়াইটা এবার সমানে সমানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com