1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

পেলের অবস্থার আরও অবনতি, থেরাপিতেও দিচ্ছেন না সাড়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গেল মঙ্গলবার কিংবদন্তি পেলেকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। যদিও তার কন্যা জানিয়েছিলেন, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে এবার পিলে চমকে ওঠার মতো খবরই এসেছে ব্রাজিল থেকে। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, কোলন ক্যানসার প্রতিরোধে দেওয়া কেমোথেরাপির কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না পেলের শরীর। যার ফলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ‘এন্ড-অফ-লাইফ কেয়ার ইউনিটে’।

ক্যানসারের চিকিৎসার জন্য ৮২ বছর বয়সী পেলেকে গেল মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। এর পরে তার ফুসফুসে ইনফেকশনও ধরা পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ফোলহা দে সাও পাওলো জানিয়েছে, তার কেমোথেরাপি স্থগিত করা হয়েছে। এরপর থেকে কেবল তার ব্যথা উপশম করার আর নিঃশ্বাসের অসুবিধার চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের কর্তারা কিংবা তার ম্যানেজারের কেউ এই বিষয়ে কথা বলতে সম্মত হননি।

এর আগে গত বৃহস্পতিবার ইন্সটাগ্রামে পেলে জানিয়েছিলেন, হাসপাতালে কোনো বিশেষ কারণে যাননি তিনি, ‘মাসিক যাতায়াত’ ছিল সেটা। ভক্ত-সমর্থকদেরকে তাদের শুভেচ্ছা-শুভকামনার জন্য ধন্যবাদও জানিয়েছিলেন কালো মানিক।

কাল শুক্রবার জানানো হয়েছিল, অ্যান্টিবায়োটিক চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন পেলে, যার ফলে তার স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। তার ঠিক পরদিনই শোনা গেল এমন খবর!

গেল বছরের সেপ্টেম্বরে তার কোলন থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছিল। এরপর থেকেই হাসপাতালে তার আনাগোনা ছিল নিয়মিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com